spot_img

চাকরি গেল উল্টোপথে গাড়ি চালানো সেই সচিবের গাড়িচালকের

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

পরপর দুই দিন উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, বাবুল মোল্লা কেন পরপর দু’দিন উল্টোপথে গাড়ি চালিয়েছেন, তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির বলেন, গতকালই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে (বাবুল) চালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পাশাপাশি সে কেন পরপর দুইদিন উল্টোপথে গাড়ি চালিয়েছে, তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে।

সমবায় অধিদপ্তরের গাড়িচালক বাবুল মন্ত্রণালয়ে সংযুক্ত হতে এক বছর ধরে সচিবের গাড়ি চালাচ্ছিলেন বলে জানান তিনি।

এসময় সচিব মাফরুহা সুলতানা কার্যালয়ে থাকলেও সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ