spot_img

না ফেরার দেশে ফুটবলকন্যা সাবিনার মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো ,  জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা ইয়াসমিন মারা গেছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালারানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়েজউদ্দিন ফরাজি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাবিনা মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

অধ্যক্ষ মালারানী সরকার বলেন, গত ১৭ই সেপ্টেম্বর যশোরে অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ১৮ সেপ্টেম্বর ছুটিতে বাড়িতে আসে সাবিনা। বাড়িতে আসার পর থেকেই সে জ্বরে ভুগছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ