spot_img

চট্টগ্রামে অবৈধভাবে মজুদ করা ৪ হাজার টন চাল জব্দ, গুদাম সিলগালা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ।

চট্টগ্রামের একটি চালের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৮০ হাজার বস্তায় রাখা প্রায় ৪ হাজার টন চাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সাগরিকা এলাকায় চালের গুদাম- মাসুদ অ্যান্ড ব্রাদার্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী। এক মাসের বেশি সময় ধরে চাল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত চালের গুদামটি সিলগালা করে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বলেন, ‘চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাগরিকা এলাকায় বেশ কয়েকটি চালের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে দেখা যায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামের চালের গুদামটিতে এক মাস নয় দিন ধরে চাল মজুত করে রাখা হয়েছে। ওই গুদামে ৮০ হাজার বস্তায় প্রায় ৪ হাজার টন চাল মজুদ রয়েছে।

এক মাসের বেশি সময় ধরে মজুত রাখার অপরাধে চালগুলো জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ