spot_img

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষাবীদ মাস্টার নিজাম উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ২০ সেপ্টেম্বর, ২০১৭ ।

সিলেটের প্রবীণ শিক্ষাবীদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা কালাকোনা গ্রামের অধিবাসী মাস্টার নিজাম উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করলে ঐ দিনই বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে লাশ দাফন করা হয়। জানাযার নামাজে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এহতেশামুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য সায়্যিদ আহমদ সুহেদ, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাক আহমদ, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকিত, আলতাফ হোসেন, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফরোজ আহমদ, কাপ্তাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন, চারখাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম চৌধুরী, আবুল আনাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা জগলূল আহমদ চৌধুরী, সাহেদ আহমদ চৌধুরী, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি সাবেক মেম্বার হাবিব আলী, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সেক্রেটারী সাবেক মেম্বার আব্দুল কাদির সেলিম, বাঘা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার কয়েছ আহমদ, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আলীম উদ্দিন, সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল আহমদ, পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেহান উদ্দিন, সাংবাদিক আব্বাস উদ্দিন, সমাজসেবী মাহবুব আলম, সাংবাদিক এম.জি মোস্তফা, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা হাবিবুল্লাহ দস্তগীর, ইউপি সদস্য আলাউদ্দিন সহ সমাজের বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ। জানাযার নামাজে ইমামতি করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট জেলা সভাপতি জামেয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল মরহুমের ছোট ভাই হাফিজ মাওলানা মজদুদ্দিন।

উল্লেখ্য যে মাস্টার নিজাম উদ্দিন ছিলেন গোলাপগঞ্জ তথা সিলেটের এক আলোকিত ব্যক্তি। ৪০ বছরের শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষা দানের সুযোগ পেয়েছিলেন। শিক্ষকতা জীবনের শেষ দিন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার চারখাই হাইস্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

এছাড়া সিলেট সদর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সংগঠন “সবিকাগো”র দীর্ঘদিন তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে মাস্টার নিজাম উদ্দিনের বেশ সুনাম ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ