spot_img

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গাজীপুর জেলার কালিয়াকৈরের চান্দরা নবীনগর সড়কে রোববার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছে। মৃতরা, গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও ট্রাকের হেলপার মনির হোসেন হৃদয়।

পুলিশ জানায়, উপজেলার চান্দরা এলাকায় রাতে রড ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চাপায় গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও হেলপার মনির হোসেন হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে সালানা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ