spot_img

গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যুর সর্বশেষ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ দুপুর ২টা পর্যন্ত ১১৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায়  রাজশাহী, খুলনা, বরিশাল জেলা উচ্চঝুঁকিতে। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে।

রাজশাহী বিভাগ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আট জন এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগ : খুলনা বিভাগের দশ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু মৃত্যু হয়েছে। একইসময় জেলায় ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় খুলনা ও যশোর জেলায় সর্বোচ্চ ১০ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।

চট্টগ্রাম বিভাগ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগ : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ছিলেন।

ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮ জন করোনা ও ৯ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১৭ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৯ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১২ জন, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ. গাজীপুর ও সুনামগঞ্জের ১ জন করে ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ২২ জন সহ ৪৩৯ জন চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। আর টাঙ্গাইলে ৬ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ