spot_img

কোনো পক্ষ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না : প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না। আপিল বিভাগের সাতজন বিচারকের ঐক্যমতের ভিত্তিতে এ রায় দিয়েছি। এ রায় নিয়ে যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো।

তিনি বলেন, আপনারা সংযত আচরণ করুন। কোনো পক্ষ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ এসময় আইন কমিশনের বক্তব্যকে আদালত অবমাননাকর বলে উল্লেখ করেন।

বুধবার বিকালে আইন কমিশনের কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, বাংলাদেশ এখন আর জনগণের প্রজাতন্ত্র নয়, বরং এটা বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। তিনি মনে করেন, ষোড়শ সংশোধনী নিয়ে দেয়া ওই রায় ছিল পূর্বধারণাপ্রসূত এবং আগে থেকে চিন্তাভাবনার ফসল।

এ প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেন, সর্বোচ্চ বিচারালয়কে নিয়ে এভাবে বলা আদালত অবমাননাকর।

প্রধান বিচারপতি বলেন, আমরা শুধু আপনাদের বলবো, আপনারা বিচার বিভাগকে রক্ষা করুন। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো।

তিনি বলেন, আমরা আপিল বিভাগের সাতজন বিচারপতি চিন্তাভাবনা করে এ রায় দিয়েছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ