জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ ,
জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

নাম তার মহিউদ্দিন, বয়স ৭৮। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা। মুরহুম নুর মোহাম্মদ এর ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে মহিউদ্দিন সকলের বড়। দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবন প্রবাহ তার। ছোটবেলায় হতেই বাবার সংসার হাল ধরেছেন রিকশা চালক হিসেবে। লেখাপড়া শূন্যের কোঠায়।
নিরক্ষর মহিউদ্দিন এখন ভ্যানে করে চা বিক্রয় করেন। বয়সের ভারে নুজ্যমান। প্রতিদিন ৬০/ ৭০ টাকা খরচ করে তাঁর ২০০ টাকা চা বিক্রয় হয়। তাতে লাভ থাকে মাএ ১৩০ /১৪০ টাকা আয় হয়। নিরক্ষর মহিউদ্দীন এর বিবাহিত জীবনের ৩ ছেলে ও ১ মেয়ে। সহধর্মিণী ফুলজান মহিউদ্দিন তাঁকে প্রচন্ড ভালবাসে।
সংসারের চরম অভাব থাকলেও সুখের ঘাটতি নেই। নাসির, সফিকুল, মফিজুর ও মেয়ে আসমা সকলেই বিবাহিত। তিনি চারফেরি করে জীবনজিবীকা নির্বাহ করেন ছোট ছেলেকে নিয়ে। সন্তানের যার যার মতো জীবনযাপন করেন। মহিউদ্দিন এর ব্যক্তিগত জীবনে অত্যান্ত সৎ, ধার্মিক, পরপোকারী এবং কর্মঠ। ভিক্ষা বৃত্তিকে চরম ঘৃনা করেন।
সংসারে অভাব থাকলেও আত্মমর্যাদাবান নিরক্ষর মহিউদ্দীন অন্যের নিকট হাত পাতা তাঁর স্বভাবের বিরুদ্ধে। তাই তো মহিউদ্দীন এর আকুল আবেদন পড়ন্ত এই বৃদ্ধ বয়সে সমাজসেবা অধিদপ্তর হতে তাকে যদি বয়স্ক ভাতা প্রদান করা হয় তাহলে সে ভীষন খুশি হবে। অসহায় হত দরিদ্র নিরক্ষর বৃদ্ধ মহিউদ্দীন আক্ষেপ করে বলেন, গরীবের খবর কেউ রাখে না। স্থানীয়রা জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উচিত অসহায় মহিউদ্দীন এর বয়স্ক ভাতার সুব্যাবস্থা অতি দ্রুত করা।


























