spot_img

কমছে করোনায় মৃত্যু ও শনাক্ত ; গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭৮ ও শনাক্ত ৬৮৮৫ জনের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জন। এর আগে ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।

এই সময়ে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৮৫ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

শনিবার (১৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দেশে মৃত্যু হয়েছিল ১৯৭ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪৬৫ জন।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৬৫ জনের দেহে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ১৫৫ জন। তবে এ সময় আক্রান্ত আগের দিনের চেয়ে বেড়ে গেছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৩৯৬ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ