spot_img

এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই ; প্রধান বিচারপতিকে শামসুদ্দিন চৌধুরী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, ‘উনি মাত্র ২৪ দিন সময়ের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, এটা ইমপসিবল, এটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়। অন্য কেউ লিখে দিয়েছে, সম্ভবত পাকিস্তানি কোনো আইএসআই লিখে দিয়েছে।’

শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে চালানো গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘তার (প্রধান বিচারপতি) লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন, অনেক শব্দ আছে যেসব শব্দ তার লেখা আগের কোনো রায়ে নাই। অর্থাত্ এটা পরিষ্কার, এই রায় তার লেখা নয়।’
প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার কর না, এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই। তিনি বলেন, ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি অবজারভেশনে বলেছেন। প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে, সেটা তার অযোগ্যতা। এসব করে তিনি অনেকভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। তার আর এই পদে থাকার কোনো অধিকার নাই। তাকে অবশ্যই এই পদ ছেড়ে চলে যেতে হবে।
উল্লেখ্য, গত বছর অবসর নেয়ার সময় প্রধান বিচারপতির সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়া বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ক্ষমতাসীনদের প্রধান বিচারপতির পদত্যাগ  দাবিতে সমর্থন জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ