ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

জান্নাতুল নাঈম এভ্রিল নয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জেসিয়া ইসলাম। বিবাহিত প্রমাণিত হওয়ায় সমালোচনার মুখে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারিয়েছেন এভ্রিল।
আর নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পেলেন প্রথম রানারআপ জেসিয়া।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিচারক প্যানেলের সভাপতি বিবি রাসেল। এ সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এখানে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল, শম্পা রেজা ও চঞ্চল মাহমুদ।
শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছিলেন মিস বাংলাদেশ ওয়ার্ল্ডজান্নাতুল নাঈম এভ্রিল। তবে শর্ত ভঙ্গের অভিযোগে এক সপ্তাহের মাথায় সেরার মুকুট হারালেন তিনি।
সম্প্রতি চ্যাম্পিয়ন হওয়ার পরেই এভ্রিলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ উঠে। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি বিবাহিত হয়েও সেটা গোপন রেখে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশ গ্রহণ করেছেন। যা এই প্রতিযোগিতার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। আর তাই শাস্তিস্বরূপ মুকুট হারালেন এভ্রিল। আর নতুন বিজয়ী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলেন জেসিয়া ইসলাম।


























