ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একই সঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।
তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।


























