spot_img

আমেরিকায় মুহ.আব্দুল হান্নান খানকে ” এওয়ার্ড অব রেকগনিশন ” পুরস্কার প্রদান

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।


আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গত ২১ জুলাই আইজিপি পদ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব,  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মুহ.আব্দুল হান্নান খানকে ” এওয়ার্ড অব রেকগনিশন ” পুরস্কারে ভূষিত করে ক্রেষ্ট প্রদান করে । আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নেত্রকোনা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহ.আব্দুল হান্নান খান।

মুহ.আবদুল হান্নান কলেজ জীবনে ১৯৬১ সালে তৎকালীন স্পীকার ফজলুল কাদের চৌধুরীর গুরুত্বপূর্ণ জনসভায় প্রতিরোধ গড়ে তুলে আলোচনায় আসেন জনাব হান্নান খান । যার ফলশ্রুতিতে তৎকালীন পাকিস্তান সরকারের রোষানলে পড়তে হয়েছিলো বেশ কয়েকবার । ১৯৬৪ সালে ডাকসু নির্বাচনে নির্বাচিত সদস্য হান্নান খানের নেতৃত্বে পাকিস্তানের তৎকালীন গভর্ণর মোনায়েম খানের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সার্টিফিকেট গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপণ করেন । ফলে সেই কনভোকেশন ভন্ডুল হয়ে যায় এবং এই কারণে তাঁকে ৬ মাসের কারাদন্ড ভোগ করতে হয় যা পরবর্তীতে গণ-আন্দোলনের মুখে সমাধানের মুখ দেখে ।

 

দেশের বিভিন্ন কলেজে ইংরেজী বিভাগে অধ্যাপনা করা জনাব হান্নান খান ১৯৭৩ সালে বিসিএস প্রথম ব্যাচে পুলিশ বিভাগে এএসপি হিসেবে যোগদান করেন । পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ, পুলিশ সিকিউরিটি সেল, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, বগুড়া, ব্যাটালিয়ন, বান্দরবান ও সিআইডিতে বিভিন্ন পদে কর্মরিত ছিলেন । ১৯৯৬ সালে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলা “বঙ্গবন্ধু হত্যা মামলা”-র প্রধান তদন্ত তদারকী কর্মকর্তার দায়িত্ব পালন এবং জেল হত্যা মামলা , বুদ্ধিজীবি হত্যা মামলারও তদন্ত তদারকী কর্মকর্তার দায়িত্ব পালন করেন ।

মুহ.আবদুল হান্নান খান তাঁর সাফল্যভরা কর্মজীবনের পরিসমাপ্তি টানেন ২০০০ সালে ঢাকা রেঞ্জের অতিঃ ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করে ।

বর্তমানে তিনি আইজিপি পদ মর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর নেতৃত্বে তদন্ত সংস্থার সকল তদন্ত কর্মকর্তার দিবারাত্রি কঠোর পরিশ্রমের ফলে জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুফল পেতে শুরু করেছে । স্বাধীনতার ৪৬ বছর পর জাতি কলংকমুক্ত হতে যাচ্ছে জনাব হান্নান খানের নেতৃত্বে সুষ্ঠু তদন্তের কারণে ।

 

 

এ সংক্রান্ত খবরঃ

https://janataradalat.com/2017/07/21/নেত্রকোনা-৫-আসনে-আওয়ামী-ল/ ‎

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ