spot_img

আবার আকাশসীমা লঙ্ঘন করল মিয়ানমার, তীব্র প্রতিবাদ ঢাকার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার গতকাল বৃহস্পতিবার এবং গত ১০, ১২ ও  ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লংঘনের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেন।

আজ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে গত ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করার ঘটনা তুলে ধরে এই প্রতিবাদলিপিতে এ ধরনের ঘটনার পুনরাবৃতি ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বাংলাদেশের সার্বভৌমত্ব লংঘনের মতো ঘটনা পুনরায় যাতে না ঘটে সে বিষয় নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রতিবাদলিপিতে দাবি জানিয়ে বলা হয়, এই ধরনের ঘটনায় অনাকাংক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ