spot_img

অসুস্থ বিএনপি নেতা তরিকুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয় বলে জানান বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভর্সিটি হসপিটালে তার বাবার চিকিৎসা হবে।

বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত বছরও তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। স্ত্রী নার্গিস বেগম এবং দুই ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শান্তনু ইসলাম সমিত এবার সিঙ্গাপুরের পথে তার সঙ্গে রয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ