spot_img

২ লাখ টাকা বন্ডে খালেদা জিয়ার জামিন, বিদেশ যেতে লাগবে অনুমতি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৯ অক্টোবর, ২০১৭ ।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত প্রতি মামলায় এক লাখ টাকা করে দুই লাখ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

আদালত দুটি শর্তে খালেদা জিয়াকে জামিন দেন। প্রথমত দুই মামলায় এক লাখ টাকা করে বন্ড এবং দুজন জামিনদার হতে হবে; দ্বিতীয়ত চিকিৎসার জন্য বিদেশে গেলে আদালতের অনুমতি নিতে হবে।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৭ মিনিটে  তিনি আদালতে পৌঁছান। আদালতে পৌঁছে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

খালেদা জিয়া পৌঁছানোর আগে থেকেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ আইনজীবীরা এজলাসে অবস্থা নেন।

চোখ ও হাঁটুর চিকিৎসার কথা জানিয়ে গত ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে কোরবানির ঈদ করেন তিনি।

খালেদার বিদেশে অবস্থানের মধ্যেই নাশকতা ও মানহানির তিন মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে; যার পেছনে সরকারের হাত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ।
জানা যায়, যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে ঢাকা ও কুমিল্লায় নাশকতা, দুর্নীতি ও মানহানিসহ ৫টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হঠাৎ করে দুই দিনে এসব মামলায় আদালতের পরোয়ানা জারির প্রেক্ষাপটে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠাও বিরাজ করছিল। কেউ কেউ গ্রেফতারের আশঙ্কা করেন। এ নিয়ে রাজনৈতিকদের মধ্যে বিভিন্ন বক্তব্য দিতে দেখা গিয়েছে।
প্রতিক্রিয়ায় বিএনপির নেতা মওদুদ আহমদ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেত্রীর বিরুদ্ধে সরকার রাজনৈতিক মনোভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানাকে তিনি ভয় পান না।’ তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি আদালতে গিয়ে সব মামলায় জামিন নেবেন।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ