রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৯ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর পৌর এলাকা থেকে ৫ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়কে গ্রেপ্তার করেছে জামালপুর জেলার চৌকুশ ডিবি পুলিশ।
জেলা পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম নির্দেশে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলামের নেতৃত্বে এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এ এসআই দিদারুল ইসলাম, এ এসআই আবুল হোসেন, এ এসআই আল আমীনসহ একদল গোয়েন্দা পুলিশ শহরের ভোকেশনাল মোড়ে ১২ অক্টোবর রাতে অভিযান চালায়।

অভিযানকালে সিএনজি‘র দুই সন্দেহভাজন যাত্রী ইসলামপুর উপজেলার কিংজাল্লা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনেরে ছেলে মোঃ আল-আমিন (৩৫), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ভাটিকাশর গ্রামের মোঃ সাত্তার মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩৮) কে আটক করে। এসময় তাদের হাতে থাকা বিস্কুট ও জুসের প্যাকেটে রাখা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিতি জনসাধারণের সম্মুখে জব্দ করা হয়।
জেলা ডিবি গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সালিমুজ্জামান জানান, গ্রেপ্তার কৃতমাদক ব্যবসায়ীদের বিরোধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।


























