রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর শহরের স্টেশন রোড়ের আরমান ড্রাগ হাউজে ভেজাল/নকল ঔষধ রাখার দায়ে সোহেল রানা (আরমান) নামে এক জনের ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসনের সহযোগিতায় ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভির আহম্মেদের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল/নকল ঔষধ দোকানে রাখার দায়ে আরমান ড্রাগ হাউজের মালিক সোহেল রানা আরমান (৩০) কে ছয় মাসের কারাদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ সময় তার দোকান থেকে নকল ঔষধ উদ্ধার করা হয়। জানা যায়, সোহেলের পিতা পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক, বাড়ী- সদর উপজেলা তিতপল্লা ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলি গ্রামে। সে শহরের বাগানবাড়ীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে।


























