spot_img

ধর্মপাশায় ৯০০জন চাষীর মাঝে বিনামূল্যে বারি -১৪ সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

ফারুক আহম্মেদ ,সুনামগঞ্জ , জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা চত্তরে বিএডিসি গোডাউনের সামনের সড়কে ২০১৭-২০১৮ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ৯০০জন ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাওরাঞ্চলের জন্য অপোযোগী ১কেজি করে বারি -১৪ জাতের সরিষা বীজ,ডিএপি-২০কেজি,এমওপি-১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার মোঃ শোয়েব আহম্মেদের সভাপতিত্বে,উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম,ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান মো.সেলিম আহম্মেদ,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,কালের কণ্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন,সাংবাদিক মো.ইমাম হোসেন প্রমূখ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ