আব্দুল কাদের চৌধুরী , ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

তাঁতশিল্প, কুটিরশিল্প ও নারী উদ্দোক্তাদের উন্নয়নের জন্য ময়মনসিংহ পৌরসভার আয়জনে মাসব্যাপী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ফিতা কেটে ও বেলুন, পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান ও পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।


মাস ব্যাপী মেলায় দেশের নানাপ্রান্তের তাঁত ও কারুশিল্পীদের নানা পণ্যের সমারোহ দর্শক ও ক্রেতাদের সুলভমূল্যে কেনাকাটার সুযোগ সৃস্টি হবে বলে মনে করেন মেয়র টিটু। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজী সহ গণ্যমান্য নাগরিকবৃন্দ।


























