ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

তথ্য গোপনের অভিযোগে জান্নাতুল নাঈম এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল ঘোষণা করা হয়েছে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজক সংস্থা অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
গত শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করে ফল জানানো হয় প্রথমবার অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আসরের।
এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকরা।
এরপরে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জান্নাতুল নাঈমকে ‘তথ্য গোপন’ করায় তাঁকে বাদ দেওয়া হয়েছে আয়োজকেরা জানিয়েছে।
ফলে জেসিয়া ইসলাম ও জান্নাতুল সুমাইয়া হিমি- এ দু’জনের মধ্যে একজন যাবেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। কিছুক্ষণ পরেই নতুন চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হবে।
আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।


























