ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

মাদারীপুরে একটি লোকাল বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ যাত্রী।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা জজকোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ফরহাদ হোসেন (৪০) ও সরুফা (৪৫)। আর আহতরা হলেন যাত্রী জামাল মাতুব্বর, রহিমা, লুৎফর রহমান, আব্দুল হামিদ খান। এদের মধ্যে আব্দুল হামিদ খান গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর মডেল থানার ওসি কামরুল বলেন,“সকালে সর্বিক পরিবহণের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীর উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।”


























