ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

সুচি অশান্তির রানী
মোঃ ইউনুস আলী মিয়া,
সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সদর ) জামালপুর ।
দেশটির নাম বার্মা, মায়ানমার,
এত নিষ্ঠুর দেশ খুজে পাবেনা আর।
দেশটির ক্ষমতার কর্ণধার অং সাং সুচি,
মুসলিমদের মেরে কেটে করছে কুচি কুচি।
জাতিগত ভাবে মুসলিমদের অকারনে করছে হত্যা,
ক্ষমতার এতই দাপট সুচি যেন পৃথিবীর কর্তা।
হিংসায় সুচি মেতেছে, করছে রক্তের হোলি খেলা,
বিধাতর লিখন একদিন সাঙ্গ হবে তার বেলা।
লুটপাট আর আগুন দিয়ে পুড়েছে হাজার হাজার বাড়ী,
সুচির পালিত সেনাবাহিনী ধর্ষন করছে শতশত নারী।
মাটিতে পুতেছে শতশত মাইন বোম,
হয়ত ঘনিয়ে এসেছে সুচির মৃত্যুর জম।
মৃত্যুর ভয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে,
আনন্দ উল্লাসে তাই দেখে, সুচি ঘরে বসে মুচকি হাসে।
শিশু হত্যা, অগ্নিসংযোগ, আর্তনাদ – এ করুন দৃশ্য,
এ নিষ্ঠুর বর্বরতা তাকিয়ে তাকিয়ে দেখছে সারা বিশ্ব।
এত অন্যায় এত হত্যা, সুচির মন ভড়েনা,
সুচির মুসলিম বিদ্বেষ মন থেকে সরেনা।
মনে পড়ে সুচির বারবার যৌবনের সেই প্রেম কাহিনী,
তাইতো সুচি লেলিয়ে দিয়েছে তার হিংস্র সেনাবাহিনী।
শান্তির জন্য সুচি দিয়েছে ভাল ভাল অনেক বাণী,
ভিতরে ভিতরে সুচি আসলে অশান্তির রানী।
সুচির বিষয়ে আমরা এখন অনেক কিছু জানি,
সে তো মানুষ নয় যেন এক নরপিশাচ ডাইনী।
স্বার্থের জন্য চীন রাশিয়া ভারত রয়েছে সুচির পক্ষে,
তারাই একদিন সুযোগ পেলে গুলি চালাবে সুচির বক্ষে।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বড়ই ব্যস্ত ,
গোপনে তথ্য সংগ্রহে গোয়েন্দা আছে ন্যস্ত ।
রিলিফের কাজে নিয়োজিত বাংলার সেনাবাহিনী,
দুষ্ট চক্র ঘটাতে পারেনা যেন কোন কাহিনী।
মানবতার সেবায় দ্বার খুলেছে বাংলার প্রধানমন্ত্রী,
সাহায্য সহায়তা নিয়ে ছুটছে তার সকল নেতানেত্রী।
এসিরুমে বসে সুচি গায়ে দেয় সেন্ট হেবক,
বাংলাদেশ আজ বিশ্বমানবতার সেবক ।


























