রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়ন যুবলীগেরর উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জম্মদিন পালন উপলক্ষ্য আলোচনা সভা, মিলাত মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

আজ ২৮ ই সেপ্টেম্বর সন্ধ্যায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ইউনিয়ন যুবলীগেরর সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরে জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান উপকমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ূব আলী খান, জামালপুর জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল, সদর উপজেলা আওয়ামী যুবলীগেরর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন আলম। , অনুষ্টানটি পরিচালনা করেন- শামিম আকন্দ। এসময় প্রধান অতিথি শেখ হাসিনার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।


























