মাহমুদুল হাসান রতন, নেত্রকোনা, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

জননেত্রী শেখ হাসিনাকে জাতির সম্পদ উল্লেখ করে ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন ষোল কোটি বাঙ্গালির খাবার রোহিঙ্গাদের নিয়ে ভাগ করে খাব।
মিয়ানমার সরকার যে পর্যন্ত রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে না নিবে সে পর্যন্ত তাদের থাকা খাওয়ার ব্যাবস্থা করা হবে ।এসময় আহমদ হোসেন আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২ হাজার ১৯ সালের প্রথম দিকেই অনুষ্ঠিত হবে। এবং বিএনপিসহ সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনেই এ নির্বাচন হরে চ্যালেঞ্জমুখী।তাই তৃনমুল থেকে জনগন যাকে সর্মথন দিবে আগামী দিনে সে নৌকার মনোনয়ন পাবে এমন প্রত্যাশা তিনি ব্যাক্ত করেন।
গতকাল বুধবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।সভা শেষে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার মন্ডব পরির্দশন করেন তিনি।
এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট শামছুদ্দিন ইলিয়াছের সভাপতিত্বে মাহমুদুল হাসান রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগ নেতা একেএম মাজহারুল ইসলাম রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রফিকুল্লাহ আলপন, যুবলীগ নেতা নয়ন ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, শামীম প্রমুখ।


























