রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে জামালপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বকুলতলাস্থ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানা বাসষ্টান এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী. সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু , জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারহান আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এড.জাবেদুল ইসলাম জাবেদ, বি এম রাজন, শহর ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনী, সাধারণ সম্পাদক জালাল আহাম্মেদ হৃদয় সহ জেলা ও শহর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।


























