রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

জামালপুরের সাবেক ছাত্রনেতা রুকনুজ্জামান খান রুকন মূল ধারা রাজনীতিতে ফিরে এলো। জানা গেছে,গতকাল শুক্রবার রাতে তিনি জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের হাতে ফুল দিয়ে মূল ধারা রাজনীতিতে ফিরে আসেন। তিনি বিগত দিনে সব ভুলে এড. ওয়ারেছ আলী মামুনের সাথে মুল ধারার রাজনীতি করার অঙ্গিকার করেন।
এ সময় জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী মসিউর রহমান, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফ চৌধুরী মিঠু, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু, জেলা যুবদলের যুগ্মআহবায়ক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, সিনিয়র যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ শাখা)’র সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, জেলা কৃষকদলের সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ কাজল, জেলা জেডস ফুডের সহ-সভাপতি মোশারফ হোসেন খান ভুট্রু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হবিবুর রহমান, বিএনপি নেতা ফজলুল হক, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজমল খান শফিক, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রুবেল বক্স ও সাংগঠনিক সম্পাদক তানজিলুল ইসলাম তানজিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























