চট্টগ্রাম ব্যুরো, জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৮ লাখ ইয়াবাবড়িসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
এ সময় ট্রলারে থাকা মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়েছে।


























