spot_img

‘শরণার্থী’ নয় ; রোহিঙ্গারা ‘অনুপ্রবেশকারী’

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, তাদরেকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেই আশ্রয় দিয়েছে সরকার। এমনকি বাংলাদেশে আশ্রিত অবস্থায় যেসব সন্তান জন্মগ্রহণ করছে তাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেয়া হচ্ছে।

 আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনএইচসিআর এর শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্‌ কামাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে পরিচয় দেওয়া হবে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় বলে দেবে।’

তাহলে এখনকার তাদের পরিচয় কি- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘তারা অনুপ্রবেশকারী।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে দীর্ঘদিন হয়ে গেলে নোয়াখালীর ভাসানচরে তাদের থাকার ব্যবস্থা করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয়ের পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, কক্সবাজারে রোহিঙ্গাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে অভ্যন্তরীণ রাস্তা তৈরি করার জন্য ইউএনএইচসিআর ৩৫ কোটি টাকা দিতে রাজি হয়েছে। সরকার আশা করছে, আগামীকালের মধ্যে এই টাকা পেয়ে যাবে। রাস্তা তৈরির কাজ সেনাবাহিনী করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ