ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

এমান আহমেদ আবদেল আতি, বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে যাকে মনে করা হতো মিশরের সে নারী সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন।
তাঁকে এ বছরের শুরুতে ওজন কমানোর অপারেশন করাতে ভারতের মুম্বাই আনা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আরো চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত নিয়ে যাওয়া হয়।
স্থানীয় গণমাধ্যম বলছে, ভারতের মুম্বাইয়ের সাইফী হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার ওজন ছিল প্রায় ৫০০ কেজি। অপারেশনের পর ৩০০ কেজি কমানো হয়েছিল। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি মারা গেছেন বলে জানা যাচ্ছে।
এরপর অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের জন্য গত মে মাসে তাকে আবু ধাবির বুরজিল হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার ওজন ছিল ১৭৬ কেজি।
বুরজিল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, তারা দুই দফায় এমানের চিকিৎসা করবেন।চিকিৎসা শেষে ইমান নিজেই খেতে পারবেন এবং ইলেকট্রিক হুইল চেয়ার করে ঘোরাফেরাও করতে পারবেন বলে আশার কথা শুনিয়েছিলেন চিকিৎসকরা। তবে তা আর হলো না। চিকিৎসার মাঝপথেই সোমবার মৃত্যুবরণ করেন তিনি।


























