ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

মায়ানমারে অত্যাচারিত রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে চলে আসছেন। তাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ সরকার। এখনও পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিশ্বের বহু দেশ বিষয়টিকে মানবিক ইস্যু বললেও তা মানতে নারাজ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে টুইটারে হাসিনাকে নিশানা করেছেন তসলিমা। তাঁর বক্তব্য, ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে হাসিনা সরকার। এর মধ্যে কোনও মানবিক কারণ নেই। ভেবে দেখুন এরা যদি হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেন তা হলে কী হতো? ভোটের জন্যই এদের আশ্রয় দেওয়া হচ্ছে।


























