spot_img

পূর্বধলায় শিশু অপহরণ

জুলফিকার আলী শাহীন, নেত্রকোনা , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলায় গত বুধবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোছা. শায়লা আক্তার (৫) অপহরণের শিকার হয়েছে। শায়লা উপজেলার চলিতডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। সে হোগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের শামীম ফকিরের মেয়ে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, শায়লা গত বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সাথে বাড়ি ফিরছিল। এ সময় হোগলা ফুলপুর রাস্তার মদিনাতুল মাদরাসার সামনে আসলে একটি মোটর সাইকেল তার গতিরোধ করে। মোটর সাইকেলে থাকা দুই যুবক এবং ওরনা দিয়ে মুখঢাকা এক মহিলা শায়লাকে জোরপূর্বক মোটর সাইকেলে উঠিয়ে ফুলফুরের দিকে নিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষিকা সুমি আক্তার জানান, শায়লাকে অপহরণের সাথে সাথে ২য় শ্রেণির শিক্ষার্থী মীম, রতিন ও অন্যান্যরা বিদ্যালয়ে এসে বিষয়টি জানায়। ঘটনাস্থলের পাশে দোকান মালিক প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানায়, মেয়েটিকে জোরপূর্বক মোটর সাইকেলে উঠানোর সময় আমি টের পেয়ে এগিয়ে গেলে অপহরণকারীরা মোটর সাইকেল যোগে দ্রুত পশ্চিমদিকে চলে যায়।

এ ব্যাপারে শায়লার দাদা লালমিয়া ফকির বুধবার রাতে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা থানার এস. আই হারুন অর রশিদ জানান, শায়লাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ