spot_img

যমুনা নদীতে নৌকা ডুবি : ২২ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

ভারতের উত্তরাঞ্চলে যমুনা নদীতে বৃহস্পতিবার শ্রমিক বোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে। খবর এএফপি’র।

উত্তর প্রদেশের ভগপতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ধরম পাল সিং জানান, ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি ব্যক্তিগতভাবে ভাড়া করা। এতে ৫০ থেকে ৫৫ জনকে বহন করা হচ্ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ