কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে সমস্যার সমাধান হবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
২৫ সদস্যের জাতীয় পার্টির একটি কেন্দ্রীয় টিমসহ দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এইচএম এরশাদ।
সেখানে কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংসদ হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, প্রভাবশালী সদস্য কবির আহামদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দীন তাদের অভ্যর্থনা জানান।
এই টিমে রয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, মেজর খালেদ, সাংসদ ইয়াহিয়া চৌধুরীসহ অন্যরা।পরে তারা সড়কপথে উখিয়ার পথে রওনা দেন।


























