মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পজির উদ্দীন আহম্মেদ এর বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব কর্তব্য অবহেলার বিরুদ্ধে ছাত্র ছাত্রীর অভিভাবকগণ গত ১৩/০৯/২০১৭ইং তারিখে বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের বরাবরে ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন।
লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাবাসীরা ০৮/০৪/২০১৭ইং তারিখে সহকারী শিক্ষক হিসেবে লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পজির উদ্দীন আহম্মেদ যোগদান করেন। তার বিভিন্ন অনিয়ম ও দূনীতি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বালিয়াডাঙ্গী থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে স্বাস্থ্য মূলক বদলী দিয়ে সহকারী শিক্ষক হিসেবে বদলী করা হয় যোগদানের পর হইতে তিনি অদ্যবধি বিদ্যালয়ে নিয়মিত আসেন না। বিদ্যালয়ে এলে প্রায় ১১ টা থেকে ১২ টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন। ইচ্ছামত যে কোন সময় কাউকে না জানিয়ে প্রায় বিদ্যালয় ত্যাগ করেন। দেরীতে বিদ্যালয়ে উপস্থিত হইলেও তিনি শ্রেণি কার্যক্রম পরিচালনা না করেন পার্শ্ববর্তী বাজারে চায়ের দোকানে আড্ডা অতিবাহিত করেন।
অভিভাবক এবং ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান ২৪/০৭/২০১৭ তারিখে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে এসে বিষয়টি সত্যতা পান। তিনি পরিদর্শন বই ও শিক্ষক হাজিরা খাতায় তার আচরন লিপিবদ্ধ করেন। আচারনে বিদ্যালয়ে কোমল মতি ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত পাঠ দানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়। তাছাড়াও এসএমসি সহ কাউকে তোয়াক্কা করে না। বিদ্যালয় শৃঙ্খলা বিঘœৃত ঘটায়। বিদ্যালয় শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে বিরুপ প্রভাব দেখা দিয়েছে।
বিদ্যালয় সুষ্ঠ পরিবেশ বজার রাখার স্বার্থে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার ছাত্র ছাত্রীর অভিভাবক ৪০ জন লিখিত অভিযোগ করেছেন। প্রতিষ্ঠানটি সুষ্ঠ পরিচালনার জন্য ও ছাত্র ছাত্রীদের সুষ্ঠ ভাবে লেখাপড়ার কারণে উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার অভিভাবকবৃন্দ। অতি শ্রীর্ঘই বিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে ও সামনে ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষায় সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি দেওয়া একান্ত জরুরী।


























