রবিউল হাসান , জামালপুর , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভূয়া এনজিওর দুই প্রতারক ইমদাদুল হক মিলন উরফে ডাঃ হাবিবুর রহমান (৪৫) ও মোঃ শাহিনকে (৪৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
জানা যায়,জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা রেজিঃ নং চুয়াডাঙ্গা ২০৮/৩ইং পরিচয়ে একটি ভূয়া এনজিও সম্প্রতি উপজেলার বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের হাঁস মুরগি উন্নয়ন প্রকল্প নামে একটি ভূয়া প্রকল্প বাস্তবায়নে জন্য তৎপরতা শুরু করে। এ লক্ষে প্রতি ইউনিয়নে একজন করে সুপারভাইজার ও ১২জন করে মাঠকর্মী নিয়োগ করার কথা ছিল।
এলাকাবাসী জানায়,সুপারভাইজার পদে ১২হাজার ৫০০টাকা ও মাঠকর্মী পদে সাত হাজার ৫০০ টাকা বেতনের ভিত্তিতে নিয়োগের বিপরীতে ২৫হাজার টাকা করে জামানত দাবী করে। মঙ্গলবার চিনাডুলী ইউনিয়ন পরিষদে চাকরী প্রার্থীরা জামানতের টাকা দেওয়ার জন্য জমায়েত হয়। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব ফরিদ খান চিনাডুলী ইউনিয়নে উপস্থিত হয়ে প্রতারকদের চিনে ফেলেন। তিনি অভিযোগ করেন এরা এনজিও কর্মী নয়,এরা প্রতারক।
সম্প্রতি এনজিও এমডি ডাঃ হাবিবুর রহহমান উরফে ইমদাদুল হক মিলন ও সহযোগী শাহিন মিয়া তার ইউনিয়নে একি রকম প্রকল্প বাস্তবায়নের কথা বলে চাকরী দেওয়ার প্রলোভনে কয়েকজনর নিকট থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ডাকা দেয়। এ খবরে চিনাডুলী ইউনিয়ন চেয়ারম্যান আঃ সালামের সহযোগীতায় এলাকাবাসী প্রতারকদের আটক করে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন জিজ্ঞাসাবাদের পর ইসলামপুর থানায় সোপর্দ করেন।
আটককৃত প্রতারক ইমদাদুল হক মিলন(৪৫) উরফে ডাঃ হাবিবুর রহমান উরফে সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক ডাঙ্গা ২,পিতা ইসলাম উদ্দিন মন্ডল,গ্রাম বেড়াখালী,পোষ্ট জোড়াদহ,উপজেলা হরিনাকুন্ড জেলা ঝিনাইদহ। অপরজন মোঃ শাহিন মিয়া (৪৪) পিতা রবিউল ইসলাম গ্রাম গোপাঘাটা,উপজেলা গোবিন্ধপুর জেলা ঝিনাইদহ বলে জানাগেছে। এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ দ্বীন ই আলম জানান, আমি বাইরে আছি থানায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে প্রতারকদের আদালতে প্রেরন করা হবে।
এলাকাবাসী জানায়, চক্রটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়ে চাকরী ও প্রশিক্ষনের নামে বন্যা কবলিত ইসলামপুরের অসহায় মানুষদের সাথে প্রতারনা করে আসছিল। তারা জানান,প্রতারক এমদাদুল হক মিলন পর্দাও আড়ালে নিজেকে চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক এমপি মোজাম্মল হক পরিচর দিয়ে বিভিন্ন সময় ফোন করে থাকেন।


























