spot_img

মুন্সীগঞ্জের মাজারে ২ নারীর গলাকাটা লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকালে মাজারে খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহতরা হলেন- আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮)।

সদর থানার ওসি মো. আলমগীর জানান, ভিটিকান্দি গ্রামের হজরত শাহ সুলায়মান ন্যাংটার মাজারে বুধবার ভোরের দিকে বা রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

ওসি মো. আলমগীর সাংবাদিকদের বলেন, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মাজারের ভেতরে দুই নারীর লাশ দেখতে পায়।

“তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে।”

নিহত আমেনা মাজারটি দেখভাল করতেন জানিয়ে ওসি আলমগীর বলেন, এখানে প্রতি বৃহস্পতিবার জিকির হয়। এ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তাজেল মঙ্গলবার ঢাকা থেকে এখানে আসেন। তিনি মাঝেমধ্যেই আসতেন এখানে।

মাজার থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ