spot_img

ঝিনাইদহে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ , জনতারআদালত.কম । ১২ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের জলহর গ্রামে ধানের জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর হাসপাতালে ১৩ জন ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আনন্দ কেষ্ট ও নিরঞ্জন রতনের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে নিরঞ্জন রতনের সমর্থক সরজিৎ বিশ্বাস ধানের জমিতে মাছ ধরতে গেলে আনন্দ কেষ্ট তাকে মারধর করে।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন, হাসুয়া, দা, লাঠি, সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা হলো-ওই গ্রামের বিশ্বজিৎ মন্ডল, মেঘনাথ মন্ডল, পরিমল মন্ডল, কৃষ্ণ মন্ডল, সবুজ মন্ডল, শিমুল মন্ডল, গালিব বিশ্বাস, শ্রীপতি বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, সরজিৎ বিশ্বাসসহ ১৫ জন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ