spot_img

ঠাকুরগাঁওয়ের ১শ পরিবারকে বিদ্যুৎ উপহার দিলেন আলহাজ্ব দবিরুল ইসলাম- এমপি

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

 

 

ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের রতনদিঘী গ্রামের ১শ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলামের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়ার বাস্তবায়ন স্বরূপ সম্প্রতি বুধবার (১২ জুলাই) রাত ১১টায় সময় বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়পলাশবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাহাবুদ্দীন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তণ সভাপতি আজহারুল ইসলাম, উপজেলা তাতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ