মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,
জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে । এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৩৭৫ । প্রার্থী ছিলেন ৪ জন । এদের মধ্যে একজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী । বৃহস্পতিবার ( ১৩ জুলাই) সকাল আট টা থেকে অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭৩৪৮ ভোট পেয়ে ২৬৮৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী পাভেল তালুকদার । বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইসমাঈল হোসেন ৪৭৬২টি, জাতীয় পার্টি মনোনীত বদরুল ইসলাম ১১৫৩টি এবং স্বতন্ত্র প্রার্থী মুকসেদুর রহমান ১টি।
বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।


























