spot_img

মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এ সপ্তাহের গোড়ার দিকে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। ওয়াসাকা রাজ্যে নতুন করে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করায় এ সংখ্যা বাড়লো। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভূমিকম্পে প্রাণ হারানো ৯০ জনের মধ্যে ৭১ জন ওয়াসাকা, ১৫ জন চিয়াপাস ও চারজন তাবাসকো রাজ্যের বাসিন্দা।’

মেক্সিকোর ভূ-কম্পন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে আঘাত হানা এ ভূমিকম্পের রিখাটার স্কেলে তীব্রতা ছিল ৮.২।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ