spot_img

ঝিনাইদহ জেলাব্যাপী অভিযানে ১৭৯ জন গ্রেফতার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ ,

জনতারআদালত.কম । ৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঝিনাইদহ জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১’শ ২৯ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, শৈলকুপা থেকে ৯ জন, কালিগঞ্জ থেকে ১৯ জন, মহেশপুর থেকে ১১ জন ও কোটচাঁদপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ