spot_img

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‌্যাব, ভেতর থেকে বোমা নিক্ষেপ

ষ্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম । ৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

রাজধানীর মিরপুর মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা বাড়িতে এক জঙ্গি অবস্থান করছে এমন খবর পেয়ে সোমবার মধ্য রাত থেকে বাড়িটি রেখেছে র‌্যাব।

সেখানে অভিযান চালাচ্ছে র‌্যাব। এ  সময় বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও পেট্রোল বোমা ছোড়া হয়েছে।

সোমবার রাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণ পাশের বর্ধনবাড়ী এলাকার ওই বাড়ি ঘিরে রাখে র‌্যাব।

 

দারুসসালাম থানার এসআই বলেন, রাত ১টার দিকে আমরা খবর পাই, র‌্যাব একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই বাড়িটি র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ছয়তলা ওই ভবনে দুর্ধর্ষ এক জঙ্গি রয়েছে বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। র‌্যাব সেখানে অভিযান চালাতে গেলে ভেতরে থেকে প্রথমে তিন/চারটি বোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি জঙ্গিরা পেট্রলবোমাও নিক্ষেপ করে। পরে ভবনের ভেতরে একটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ‘

মুফতি আরোও বলেন, টাঙ্গাইল থেকে কয়েকজনকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বাড়িটি ঘিরে ফেলা হয়। র‌্যাব পুরো ভবনসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে। অভিযান চলছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ