রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ৩০ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল, চিনাডুলি ও দক্ষিণ ধর্মকুড়া গ্রামের বন্যার্তদের মাঝে বুধবার দুপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ১০০০ পেকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা সিমেন্টের স্থানীয় পরিবেশকরা জানান, বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টে কর্তৃপক্ষের সরবরাহকৃত ১০০০ পেকেট ত্রাণসামগ্রী বুধবার দুপুরে একযোগে ইসলামপুরের তিনটি স্পট থেকে বিতরণ করা হয়েছে। তন্মধ্যে বসুন্ধরার ৪০০ পেকেট ত্রান সামগ্রী বিতরনের জন্য ইসলামপুরের দক্ষিণ চিনাডুলি স্কুলে নেয়া হচ্ছিল। একপর্যায় দক্ষিণ চিনাডুলি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় ওই ত্রানবাহী ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় এলাকাবাসীর সহায়তায় খাদের পানি থেকে ত্রাণের পেকেটসহ ট্রাকটি উত্তোলন করা হয়। পরে সেখানেই তালিকাভুক্ত বন্যার্তদের মাঝে ৪০০ পেকেট ত্রান বিতরণ করা হয়। একই দিন দুপুরে ইসলামপুরের গুঠাইল এলাকায় ২০০ এবং দক্ষিণ ধর্মকুড়া গ্রামের ৪০০ বন্যার্তদের মাঝে সুশৃঙ্খলভাবে বসুন্ধরা গ্রুপের ত্রান বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস্ ইনচার্জ মো. অাতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ওই ত্রান বিতরন কর্মসুচিতে পূর্ণ সহযোগীতা করেছেন বসুন্ধরা সিমেন্টের ইসলামপুরের এজেন্ট অাল হাফিজ ট্রেডার্সের সত্তাধিকারী অাহমেদুল কবির মিনু, উপজেলা অাওয়ামীলীগ নেতা অাবুল কাশেম, শিক্ষক পিতুষ চন্দ্র সেন, অাব্দুল কাইয়ুম মাষ্টার প্রমুখ। এসময় বসুন্ধরা সিমেন্টের জেলা ও উপজেলা পর্যায়ের এজেন্ট, বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।


























