spot_img

বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ১২ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের মুল রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রহমতুল্লাহ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাংবাদিক মশিউর রহমান সহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পারফর্মের ভিত্তিকে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ