spot_img

আমরা আপনাদের পাশে আছি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকার একটি মানুষও ঘরহারা থাকবে না। তাদের পুনর্বাসনে সরকার সব ধরনের সহায়তা দেবে।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগের দেশ, দুর্যোগ থাকবেই। তবে নিশ্চিত করতে পেরেছি যেন ক্ষয়ক্ষতি না হয়। সে জন্য আগাম ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এ ছাড়া রাস্তাঘাট যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে যত টাকাই লাগুক প্রত্যেক এলাকায় রাস্তাঘাট করে দেব। ‘

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।’

বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ টাকায় চাল দেওয়া, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়া হবে।

ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী উপজেলা পরিষদ হল রুমে সুধি মহল, দুর্যোগ ব্যবস্থা কমিটি ও প্রশাসণের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

বিকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বগুড়ার সারিয়াকান্দিতে যাবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ