spot_img

মিয়ানমারে সৈন্য ও রোহিঙ্গা বিদ্রোহী সংঘর্ষে নিহত ৮৯

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

মিয়ানমারে পুলিশ ও সেনাবাহিনীর ওপর রোহিঙ্গা জঙ্গিদের কথিত হামলা এবং এর পাল্টা জবাব হিসেবে সরকারি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯-এ দাঁড়িয়েছে।

হামলা-পাল্টা হামলার এ ঘটনায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য এবং ৭৭ রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাত একটার দিকে ‘বাঙালি’ উগ্রপন্থীরা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় এলাকা মংডুর বেশ কয়েকটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। বিদ্রোহীরা হামলায় লাঠি এবং তলোয়ার ব্যবহার করেছে এবং বিস্ফোরক দিয়ে একটি সেতু উড়িয়ে দিয়েছে।

সামরিক সূত্র রয়াটর্সকে বলেছে, এক হাজারের বেশি বিদ্রোহী মংডু ও বুথিডং জেলার বিভিন্ন এলাকায় হামলায় অংশ নিয়েছে। বিদ্রোহীরা চেকপোস্টগুলো জ্বালিয়ে দিয়েছে। পুলিশ সদস্যদের প্রধান স্টেশনে জড়ো হতে বলা হয়েছে। সেনাবাহিনী বলেছে, প্রায় ১৫০ রোহিঙ্গা বুথিডং জেলার তং বাজার গ্রামের সেনা ঘাঁটিতে হামলা চালায়।

হামলার জবাবে দেশটির ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি শুক্রবারই এক বিবৃতির মাধ্যমে জানান, সামরিক বাহিনী ও সীমান্তরক্ষী পুলিশ রাখাইনদের ওই হামলার জবাবে বিদ্রোহীদের নির্মূল করার জন্য ‘পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেছে।

এনডিটিভি জানায়, হামলাকারী ওই দলে ছিল দেড়শ’র বেশি মানুষ। বন্দুক, চাপাতি ও ঘরে তৈরি গ্রেনেড নিয়ে হামলা চালানো কথিত শতাধিক রোহিঙ্গা জঙ্গির সঙ্গে পুলিশ লড়াই করেছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্রের ছবিও অনলাইনে প্রকাশ করে সরকার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ