spot_img

জামালপুরে মাদরাসায় হামলা, ভাংচুর ও অধ্যক্ষকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

 

 

 

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর আলিম মাদরাসার অফিস কক্ষ ভাংচুর ও অধ্যক্ষ ওমর ফারুকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষক সমিতি জামালপুর সদর উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদ, সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, শিক্ষক কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার সভাপতি মো. নওশের আলী, শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রজব আলী, বাংলাদেশ মাদরাসা সাধারণ শিক্ষক এসোসিয়েশেনর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন, জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ মো. আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা মো. আক্তারুজ্জামান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমান প্রমুখ।

অপরদিকে সকাল ১১ টার দিকে সদরের শরিফপুর বাজারে শহর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিজু আহম্মেদ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশে দিবালোকে ভাংচুর ও অবমাননার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শরিফপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ওমর ফারুকের অপসারন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে।
ওই মানববন্ধনে বক্তব্য রাখেন শরিফপুর বাজারের ডা. আব্দুর রহমান, ডা. খাজা মঈন উদ্দিন ময়না, শরিফপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন ও বাপ্পী রায়হান প্রমুখ।

বক্তারা শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ কর্তৃক প্রতিপক্ষকে ফাঁসাতে নাটকীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশে দিবালোকে ভাংচুর ও অবমাননার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শরিফপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ওমর ফারুকের অপসারন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৯ জুলাই শরিফপুর আলিম মাদরাসার অধ্যক্ষকের উপর হামলাকে কেন্দ্র করে ওই মাদারাসার ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সভাপতি বিজু আহম্মেদ জামালপুর সদর থানায় ৬ জনকে প্রধান আসামী ও আরও ৫/৬ জন অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ