spot_img

জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি লক্ষাধিক মানুষ পানি বন্দী, ১০৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আঃ মান্নান জানান, গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েণ্টে আরও ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ২৫টি ইউনিয়নের লক্ষ্যাধিক মানুষ পানি বন্দী হয়েছে। পানি বন্দী মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছিলেন।

সরকারিভাবে ত্রাণ তৎপরতা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলার ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে রিপন নামের এক শিশু মারা গেছে। বন্যার পানি প্রবেশ করায় জেলার ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠিান বন্ধ হয়ে গেছে। জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ