spot_img

মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরতের নির্দেশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে  বিদেশে চিকিৎসা গ্রহণের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।

 প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে মান্নাকে ওই পাসপোর্ট আদালতে জমা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। সঙ্গে ছিল এম মঞ্জুর আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ